শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে কল্পনাও করেননি ঋতুপর্ণা চাকমারা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

‎‎শুধু ঋতুপর্ণা চাকমা কেন, অনেকের কল্পনাতে ছিল না! কিন্ত যা কল্পনা করেনি বেশিরভাগ মানুষ, সেটাই করে দেখাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মেয়েরা।

‎গত বুধবার (২রা জুলাই) মিয়ানমারকে হারানোর পর বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় ইতিহাসের অংশ হতে অপেক্ষা করতে হয়নি পিটার বাটলারের দলকে৷ সেদিন রাতেই সুখবর পাওয়ার পর দলের অনেক ফুটবলারই আনন্দে আত্মহারা হয়েছিলেন।

‎মিয়ানমার ম্যাচে জোড়া গোল করা ঋতুপর্ণার কাছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ইয়াঙ্গুন থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তেমনটাই বলেছেন এ তারকা ফরোয়ার্ড, ‘এ অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারব না। যখন জানতে পারি যে, আমরা কোয়ালিফাই করেছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এটা আমাদের জন্য বড় অর্জন।’

‎বাহরাইনকে সাত গোল দিয়ে এশিয়ান বাছাই শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে এক গোল করেন ঋতুপর্ণা৷ মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোলে জয়ের পর তুর্কমেনিস্তান–বাহরাইন ম্যাচ ২–২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

আগামীকাল শনিবার (৫ই জুলাই) মিয়ানমার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাহরাইনের বিপক্ষে জিতলে আর বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে হারলেও দুই দলের পয়েন্ট সমান ৬ থাকবে। মুখোমুখি লড়াইয়ে মিয়ানমারের বিপক্ষে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই।

তবে কোচ ও সতীর্থদের মতো ঋতুপর্ণাও বললেন উদ্‌যাপনটা কালকের পরই করবেন তারা, ‘আমরা এখনো উদ্‌যাপন করিনি। আরেকটা ম্যাচ আছে। তারপর উদ্‌যাপন করার পরিকল্পনা আছে।’

বাংলাদেশ নারী ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250