শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

দলীয় সিদ্ধান্ত অমান্য: এবার ৫২ জনকে বহিষ্কার করল বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় দফার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি বুধবার (১৫ই মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, এই দফায় ১৭ জন চেয়ারম্যান প্রার্থী, ২৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নয়জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

আরো পড়ুন: ‘মার্কিন কোনো ইস্যুকেই কেয়ার করি না’

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম ধাপে ৮২ জন ও দ্বিতীয় ধাপে ৬৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে প্রথম ধাপের  ভোটে বিএনপি থেকে বহিষ্কৃত সাতজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

এইচআ/ 

বিএনপি উপজেলা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250