বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

বুয়েটের আন্দোলন পর্যবেক্ষণ করছে ডিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৩১শে মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সাড়ে চার বছর আগে ছাত্রলীগের কর্মীদের হাতে এক ছাত্র নিহত হওয়ার পর শিক্ষার্থীদের তীব্র আন্দোলনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় বুয়েটে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের কয়েকজন সদস্য ক্যাম্পাসে গেলে ফের উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট।

আরও পড়ুন: ‘বুয়েটকে জঙ্গি কারখানায় পরিণত করলে ব্যবস্থা নেবে সরকার’

শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও গত বুধবার মধ্যরাতে আবারও ছাত্রলীগের সদস্যরা বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসে প্রোগ্রাম করেছে। যে কারণে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছয় দফা দাবি বাস্তবায়নে আল্টিমেটাম দেন তারা।

বুয়েটের আন্দোলনে ছাত্রশিবির ইন্ধন দিচ্ছে এমন তথ্য আছে কি না- এমন প্রশ্নের জবাবে ডিবির হারুন বলেন, আমরা বিষয়টি অবজার্ভ করছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

এসকে/আই.কে.জে

আন্দোলন বুয়েট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250