সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলি ৪ নারী সেনাকে রেড ক্রসের মাধ্যমে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ওই চার নারী সেনা হলেন- কারিনা আরিয়েভ, ডেনিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিলি অ্যালবাগ। তাদেরকে ইসরায়েল-গাজা সীমান্তের এক সামরিক ঘাঁটি থেকে ২০২৩ সালের ৭ই অক্টোবর তুলে নিয়েছিল হামাস।

শনিবার (২৫শে জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

স্থানীয় সময় ১১টার দিকে গাজার প্যালেস্টাইন স্কয়ারে ইসরায়েলি ৪ নারী জিম্মিকে নিয়ে আসা হয়। রেড ক্রসের কাছে হস্তান্তরের আগে সেখানে এক মঞ্চেও তোলা হয় তাদের। এ সময় তাদের বেশ হাসিখুশি দেখা যায়। মঞ্চে তাদের পাশে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র যোদ্ধাদেরও দেখা গেছে। পরে হামাস ও রেড ক্রসের মধ্যে কাগজপত্র স্বাক্ষর হওয়ার পর রেড ক্রসের গাড়ি ওই জিম্মিদের নিয়ে ইসরায়েলের পথে রওনা হয়।

এই জিম্মি মুক্তির আগে হামাস শনিবার ছাড়া পেতে যাওয়া ২০০ ফিলিস্তিনি বন্দির নাম-পরিচয়ও প্রকাশ করে। এদের মধ্যে ৬৯ বছর বয়সী এক ব্যক্তি যেমন আছেন, তেমনি আছে ১৫ বছর বয়সীও।

দ্বিতীয় দফায় চার জিম্মিকে ছেড়ে দেওয়ার সময় শনিবার সকাল থেকেই প্যালেস্টাইন স্কয়ারে উচ্ছ্বসিত হাজারো মানুষের উপস্থিতি দেখা গেছে। একই সময়ে তেল আবিবেও জিম্মিদের আত্মীয় স্বজন ও বন্ধুরা ভিড় করেন।

পরে এক বিবৃতিতে ইসরায়েলের সেনারা জানায়, তার মুক্তিপ্রাপ্ত ৪ সেনাকে হাতে পেয়েছে।

“ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের পর তাদেরকে প্রাথমিক মেডিকেল পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে,” বলেছে তারা।

সূত্র: আল জাজিরা

ওআ/কেবি

হামাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250