রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বিসিবি থেকে ফারুককে অপসারণে 'সরকারি হস্তক্ষেপের' বিষয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক পরিচালক ও সভাপতি ফারুক আহমেদের অপসারণ নিয়ে চলমান বিতর্কে মুখ খুলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীতে আজ শনিবার (৩১শে মে) হ্যান্ডবল স্টেডিয়ামে খেলাধুলার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এ অপসারণ সরকারের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ নয়, বরং নিয়মতান্ত্রিক এখতিয়ারের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফারুক আহমেদকে সরানো নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। কখনো তা সরকারের সঙ্গে দূরত্ব, কখনো বা বোর্ড পরিচালকদের সঙ্গে ক্ষমতার সংঘাতে পরিণত হয়েছে বলে প্রচারিত হচ্ছে। এসব নিয়ে বক্তব্য দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

তিনি বলেন, ‘একজন ক্রিকেটার ধারাবাহিকভাবে খারাপ করলে নির্বাচকরা তাকে দলে রাখেন না, আমরাও তেমনভাবেই পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফারুক আহমেদ নিজেও বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এখানে ব্যক্তিগত কিছু নয়। আমরা কাউকে অপসারণ করিনি, বরং দুজন মনোনীত পরিচালকের একজন হিসেবে মনোনয়ন প্রত্যাহার করেছি। আমাদের এখতিয়ার আছে মনোনয়ন দেওয়ার এবং প্রয়োজনে তা প্রত্যাহারেরও। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই সভাপতির পদ পরিবর্তন হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা নতুন একজনকে মনোনয়ন দিয়েছি বিসিবির গঠনতন্ত্র ও আইসিসির গাইডলাইন অনুযায়ী। যিনি সভাপতি হয়েছেন, তিনি দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। আইসিসির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা নতুন নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছে।’

এইচ.এস/

উপদেষ্টা আসিফ মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250