সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ভাড়া করা পোশাকে আম্বানিদের বিয়েতে টালিউড তারকারা : শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত ১৪ই জুলাই অনন্ত-রাধিকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে শুধু বলিউড তারকারাই নয় হাজির ছিলেন টালিউডের একঝাঁক তারকা। রুক্মিণী মৈত্র, সুচিত্রা সেনের দুই নাতনি রিয়া ও রাইমা সেন, নুসরাত জাহান-যশ দাশগুপ্তসহ অনেকে আছেন এ তালিকায়। বিয়ের অনুষ্ঠান থেকে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তারা। তবে এতে নাখোশ শ্রীলেখা মৈত্র। 

কারো নাম না করে এবার আম্বানির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে পোস্টটি যে কলকাতার তারকাদের নিয়ে করা, তা স্পষ্ট।  

শ্রীলেখা লিখেছেন, ‘নোংরা এক্সিবিশন চলছে। মানুষ সেগুলোই গিলছে। আমাদের এখানের তারকারা ভাড়া করা পোশাক আর গয়না পরে ছবি তুলে বোঝাচ্ছে তারা ভিভিআইপি। আর কিছু মানুষ তাদের দেখে বলছে বাঙালি হিসেবে 'গব্বো' বোধ হচ্ছে। এবার আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে। বিয়ের সার্কাসে নয় স্বর্গে। পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না। সবার হাতে কালারড ব্রেসলেট লক্ষ করবেন, তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া অবধি যেতে পারবেন। আর তারপর যেতে দেবে না।’

আরও পড়ুন: নারীর বুকে জায়েদ খানের ছবি, বিস্ময়ে যা বললেন নায়ক

অভিনেত্রীর সঙ্গে একমত প্রকাশ করেছেন অনেকে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বিয়ের নামে এইরকম ক্রাউড ফান্ডিং করা সার্কাস প্রথম দেখলাম বাপু। আর ধ্যাস্টামো দেখলেই জনগণ সেটা মাথায় তুলে নাচে। আজব মাইরি।’ 

অন্য একজন লিখেছেন, ‘বিয়ের নতুন সমার্থক শব্দ এখন সার্কাস’। তৃতীয়জন লেখেন, ‘হাতের ব্রেসলেটটা অবশ্য গলায় পরানো। সেটা কেউ বুঝতে পারছে না।’ তবে সে সবে কোনো উত্তর দেননি শ্রীলেখা। 

এসি/ আই.কে.জে/

শ্রীলেখা মিত্র আম্বানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250