রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক নারী দিবস আজ *** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ইরানের ইহুদিদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

২০১৩ সালের ১৯শে নভেম্বর তেহরানে জাতিসংঘের দপ্তরের বাইরে ইরানের ইহুদি সম্প্রদায়ের এক সমাবেশ। ছবি: সংগৃহীত

ইরানের ইসফাহান প্রদেশে বসবাসরত ইহুদি সম্প্রদায় দেশটির পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘জায়োনবাদীদের এ নির্মমতা মানবিক মূল্যবোধ বিবর্জিত। এর ফলে আমাদের প্রিয় স্বদেশবাসী, এমনকি নিরপরাধ শিশুরাও শহীদ হয়েছেন। এটি আমাদের মর্মাহত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, গর্বিত ইসলামি প্রজাতন্ত্র ইরান জায়োনিস্ট শাসনের এ লজ্জাজনক কর্মকাণ্ডের জবাবে কঠিন ও অনুশোচনামূলক প্রতিক্রিয়া দেবে এবং তাদের অনুতপ্ত করবে।’

উল্লেখ্য, ইরানের ইহুদি সম্প্রদায় মাঝে মাঝে সরকারপন্থী অবস্থান থেকে ইসরায়েলবিরোধী বিবৃতি দেয়। তবে বিশ্লেষকদের মতে, এসব বিবৃতি আসলে কতটা সম্প্রদায়ের প্রকৃত মনোভাব—তা নিয়ে সংশয় রয়েছে।

আইআরএনএ জানায়, বর্তমানে ইরানে আনুমানিক ৩ হাজার ইহুদি বসবাস করছেন, যার মধ্যে শুধু ইসফাহানেই রয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন এবং সেখানে রয়েছে ১৬টি সিনাগগ (ইহুদি উপাসনালয়)।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানায়, ইরানে বর্তমানে প্রায় ৮ হাজার ৫০০ ইহুদি রয়েছেন, যাদের বেশিরভাগই বসবাস করেন তেহরান, ইসফাহান ও শিরাজে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানে ইহুদিদের সংখ্যা ছিল অন্তত ১ লাখ।


ইরানের ইহুদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250