শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

এ সরকার আসলে চালায় কে—প্রশ্ন নুরের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের সরকারই গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) রাতে নুরের ফেসবুক আইডি ও পেজ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা বলা হয়। 

এডমিনের বরাত দিয়ে সেই পোস্টে লেখা হয়, ‘২৯শে আগস্ট গণঅধিকার পরিষদের কার্যলয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের অতর্কিত হামলায় ভিপি নূরসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়। বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যমতে সেদিন হাসিনাপন্থী কয়েকজন সেনা কর্মকর্তার পরিকল্পনায় এ ঘটনা ঘটে।'

এতে বলা হয়, 'তাদের পরিকল্পনা ছিলো লাশ ফেলে দেশকে অস্থিতিশীল করা, এ ঘটনায় টার্গেটে ছিল ভিপি নূর। আশ্চর্যের বিষয়, ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনের বিষয়েও কোনো অগ্রগতি নেই।’

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার কথা উল্লেখ করে আরো লেখা হয়, ‘ইতোমধ্যে গণঅভ্যুত্থানের আরেক নেতা সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপরও আমেরিকা এবং ব্রিটেনে ২ বার হামলার ঘটনা ঘটে। যা নিয়েও সরকারকে সে রকম সিরিয়াস দেখা যায়নি।'

পোস্টে বলা হয়, 'কিছুদিন পূর্বে গোপালগঞ্জে প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলা হল। ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দায়িত্বে থাকাদের ব্যর্থতা কি স্পষ্ট নয়? এজন্য কারো বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? তাহলে গণঅভ্যুত্থানের সরকারই কি গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে? এ সরকার আসলে চালায় কে? কোথা থেকে এসব প্ল্যান হয়?’

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টে লেখা হয়, ‘অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, ভিপি নূরকে হত্যাচেষ্টার উদ্দেশ্য যারা হামলা চালিয়েছে, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত করুন। অন্যথায়, দেশ চালাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা ফ্যাসিবাদের দোসরদের দ্বারা নাকানি-চুবানি তো খাবেন, সাথে জনতার দৌড়ানি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন।'

সবশেষে লেখা হয়, 'ভিপি নূর শুধু গণঅধিকার পরিষদের নয়, ভিপি নূর তরুণ থেকে বৃদ্ধ এদেশের কোটি জনতার আবেগ-ভালোবাসা, অনুভূতির নাম। ভিপি নূরের বিষয়ে গড়িমসি করলে এই জনতা আপনাদেরও ছাড়বে না।’

নুরুল হক নুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250