রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে

রথযাত্রায় আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার (৮ই জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহতদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন। 


আরো পড়ুন: রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, যে দুজন ভর্তি হয়েছে, তাদের কেউই আশংকামুক্ত নন। আমি বগুড়া এবং বার্নের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।

উল্লেখ্য, রোববার (৭ই জুলাই) বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে তাৎক্ষণিকভাবে ৪ জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হ‌য়েছেন।

এইচআ/ 

চিকিৎসা খরচ রথযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250