সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

উর্দু প্ল্যাটফর্ম বন্ধ করল পাকিস্তানের ডন মিডিয়া গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রভাবশালী ডন মিডিয়া গ্রুপ তাদের উর্দু ভাষার ডিজিটাল প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে। ১লা ডিসেম্বর থেকে ‘ডননিউজ ডট টিভি’ নামের ওই ওয়েবসাইটটির কার্যক্রম বন্ধ করা হয়। এতে ওয়েবসাইটির ১২ জন কর্মী চাকরি হারিয়েছেন। সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের (আইএফজে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

আইএফজের ওই সংবাদ বিজ্ঞপ্তি সংগঠনটির ওয়েসাইটে মঙ্গলবার (৯ই ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, সংবাদমাধ্যমটির কর্মীদের চাকরিচ্যুত করার নিন্দা জানায় আইএফজে ও পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (পিএফইউজে)। শ্রমিক আইন অনুযায়ী সংবাদমাধ্যমগুলো যেন কর্মীদের অধিকার রক্ষা করে, তা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইএফজে বলেছে, ডিজিটাল প্ল্যাটফর্মটি বন্ধের ঘোষণা দেওয়া হয় গত মাসে। এ সময় সংবাদমাধ্যমটির কর্মীদের এক মাসের নোটিশ দেওয়া হয়। ডন মিডিয়া গ্রুপ জানায়, ক্রমেই তাদের আয় কমে এসেছে। বিজ্ঞাপনও পাওয়া যাচ্ছিল না। কেন্দ্রীয় ও পাঞ্জাব সরকার পাঁচ মাস ধরে তাদের বিজ্ঞাপন বন্ধ রেখেছিল বলে গত মার্চে এক সম্পাদকীয়তে অভিযোগ করেছিল ডন মিডিয়া গ্রুপ।  

উর্দু ভাষায় খবর ও বিশ্লেষণ প্রকাশ করত ডন উর্দু। ডিজিটাল জগতে উর্দু সাংবাদিকতার নেতৃস্থানীয় সংবাদমাধ্যম বলে মনে করা হতো এটিকে। তবে এটিই ডন মিডিয়া গ্রুপের প্রথম কোনো সংস্করণ বন্ধের ঘটনা নয়। ২০১৯ সালে ‘হেরাল্ড’ সাময়িকী ও ২০২৫ সালের আগস্টে ‘আরোরা’ সাময়িকী বন্ধ করেছিল তারা। গ্রুপটির ইংরেজি সংবাদের ওয়েবসাইট ‘ডন ডটকম’ ব্যাপক জনপ্রিয়।

ডননিউজ ডট টিভি বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইএফজে বলেছে, এই সংবাদমাধ্যম বন্ধের দিকে পাকিস্তানের সরকারের নজর দিতে হবে। এর মাধ্যমে শুধু শ্রমিক অধিকার লঙ্ঘনই নয় বরং ভবিষ্যতে সংবাদমাধ্যম টিকে থাকার সংকট মোকাবিলার ক্ষমতার প্রশ্নও ওঠে। সংবাদপত্র প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ের সরকারগুলোকে এমন কৌশল তৈরি করতে হবে, যা ভবিষ্যতের জন্য সংবাদপত্র খাতকে আরও দৃঢ় করবে।

জে.এস/

ডন মিডিয়া গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250