বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

শীতের প্রকোপে সিরাজগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার ১৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান এক দিন ও মোট ৫৮৪টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । আজ সোমবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

সোমবার (২২শে জানুয়ারি) দুপুর ১২টার দিকে সব প্রাথমিক বিদ্যালয় ও দুপুর দেড়টার দিকে এই ছুটি ঘোষণা করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের হিসেবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার মোট ১৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সোমবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী বলেন, আমি সব সময় খোঁজ রাখছি তাপমাত্রা কত ডিগ্রিতে অবস্থান করছে। বাঘাবাড়ি এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এবং শিক্ষার্থীদের শীতে কষ্টের কথা ভেবে জেলার মোট ৫৮৪টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আরো পড়ুন: নওগাঁয় রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৮.১, সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, সোমবার (২২শে জানুয়ারি) সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা চলতি শীত মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে রোববার তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের হিসেবে ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। 

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, জেলায় এই আবহাওয়া জানুয়ারি মাসজুড়েই থাকতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরো কয়েক দিন এমন তাপমাত্রার সঙ্গে শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে। 

এইচআ/ওআ





সিরাজগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ শীতের প্রকোপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250