শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এক মন্ত্রণালয়ে ৬০ হাজার শূন্যপদ, আসছে নিয়োগ বিজ্ঞপ্তি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ৬০ হাজার শূন্যপদ আছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিগগিরই এসব পদে নিয়োগ প্রতিক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।

শুক্রবার (১৩ই ডিসেম্বর) রাত ৮ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, শুধুমাত্র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শুন্যপদ আছে। শিগগিরই এর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়ই

এর আগে বুধবার (৪ঠা ডিসেম্বর) বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে সর্বোচ্চ বয়স নির্ধারণ করে নীতিমালা সংশোধন করেছে সরকার। সংশোধনী আনা হয়েছে পরীক্ষার্থী কতবার অংশগ্রহণের সুযোগ পাবেন সে বিধিতেও। সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংশোধিত প্রজ্ঞাপনের বিধিমালায় বিসিএসে অংশগ্রহণে পরীক্ষার ফি ৭০০ টাকার স্থলে ২০০ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ১০০ টাকার স্থলে ৫০ টাকা করা হয়েছে। মৌখিক পরীক্ষায় বিদ্যমান ২০০ নম্বর থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে।

এসি/কেবি


নিয়োগ বিজ্ঞপ্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250