শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

মেট্রোরেলের ভাড়ায় হাফ-পাসের দাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের প্রথম বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের ভাড়ায় বাসের মতো হাফ-পাসের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিও জানিয়েছে তারা।

শনিবার (৩রা ফেব্রুয়ারি) ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচের রাস্তায় আয়োজিত এক মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো অগ্রগতি দেখা যায়নি।

তারা আরও বলেন, এমনিতেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রোরেলের ভাড়া অনেক বেশি। এ অবস্থায় একজন সাধারণ শিক্ষার্থীর কাছে মেট্রো ভাড়া অনেক। সরকার শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে অঙ্গীকার করলেও ভাড়ার ক্ষেত্রে ছাড়ের বিষয়টি মাথায় রাখেনি। তাই মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: শুক্রবারও বইমেলায় মেট্রোরেল চালু রাখার আহ্বান

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তিতুমীর কলেজের শিক্ষার্থী মহিদুল ইসলাম দাউদসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসকে/  


আন্দোলন মেট্রোরেল শিক্ষার্থী ভাড়া হাফ-পাসের দাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250