শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

২০১৯ সালে বিয়ে করেছিলাম, এখন বয়স শেষ আমার: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন।

প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায় একাধিক গণমাধ্যমে। শোনা যায়, পারিবারিকভাবে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শবনম ফারিয়া। পুরো বিষয়টি নিয়েই সে সময় নীরব ভূমিকায় থাকেন তিনি। 

তবে বছরখানেক ধরে আবারও ‘সিঙ্গেল’ দেখা মিলছে তার। যাকে ঘিরে তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল, সেই যুবকেরও পাশে দেখা মিলছে না। 

এরই মধ্যে সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসলেন ফারিয়ার বান্ধবী উপস্থাপক সারা ফ্যায়রুজ যাইমা। বান্ধবীর বিয়েতে শুরু থেকেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। সকল আয়োজনেই দেখা মিলেছে সরব উপস্থিতি।

ফেসবুকে যাইমার বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন শবনম ফারিয়া। যেখানে ভক্তরা জানতে চেয়েছেন, অভিনেত্রী নিজে কবে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সেসব প্রশ্নের জবাবে ফারিয়াকেও মজার মজার উত্তর দিতে দেখা গেছে। 

আরও পড়ুন: ভয়েস আর্টিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাহী পরিষদ গঠন

তাজিম আহমেদ নামে একজন লিখেছেন, ‘এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল’। জবাবে শবনম ফারিয়া বলেন, ‘ভাই, আমি সেই ২০১৯ এ বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ আমার!’

হোসেন চৌধুরী নামে এক ভক্ত প্রশ্ন করেন, ‘আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে একটু শুনি?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘একজন মানুষ কতগুলো বিয়ের ছবি আপলোড দিবে? একবার তো দিছি! দেখেন, কারো কারো একটা বিয়েই হচ্ছে না! আমি একাধিক বিয়ের ছবি দিলে কেমন বৈষম্য হয় না? মাত্রই না বৈষম্যবিরোধী আন্দোলন করলাম আমরা?’

ফারিয়ার এই খুনসুটি দারুণ উপভোগ করেছেন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কমেন্টের বিভিন্ন স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। ভক্তরা প্রত্যাশাও রাখছেন অভিনেত্রীর নতুন জীবন দেখার।

এসি/ আই.কে.জে



শবনম ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250