রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

যে ফ্যান চালালেই কমবে ঘরের তাপমাত্রা!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই গরমে স্বস্তি পেতে এবং ঘরে গরম কমানোর জন্য কত কিছুই না করছেন। এমন যদি হয় ফ্যান চালালেই শীতল হতে পারে আপনার ঘর! তাহলে কেমন হয়? যে ফ্যান চালালেই কমবে ঘরের তাপমাত্রা! চলুন জানি সে সম্পর্কে-

ভারতের বাজারে এসেছে এমনই একটি ফ্যান। নাম- ওরিয়েন্ট ক্লাউড থ্রি। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি, ফ্যান থেকে কোনো শব্দ বের হয় না, হাই স্পিডে চললেও কোনও শব্দ হবে না। এতে রিমোট কন্ট্রোলের সুবিধাও রয়েছে।

আরো পড়ুন : এই গরমে এয়ার কুলার কেনার আগে খেয়াল রাখুন কিছু বিষয়

রিমোট কন্ট্রোলের সুবিধা পাওয়ার জন্য আলাদা কিছু করতে হবে না। ঘরের যেখানে খুশি বসে এটি নিয়ন্ত্রণ করা যাবে।

তবে এই ফ্যানে রয়েছে ৪.৫ লিটার পানির স্টোরেজ। ফ্যান চালালেই এই পানি বাষ্প আকারে বের হয়ে ঘর শীতল করবে। যা ৮ ঘণ্টা পর্যন্ত চলবে।

এতে ৩ ধরনের স্পিড পাওয়া যাবে। পরিস্থিতি ও কুলিং অনুযায়ী স্পিড সেট করা যাবে। এয়ার কুলার না কিনে এই ফ্যান দিয়েও শীতল করতে পারেন আপনার ঘর। 

ওরিয়েন্টের এই ফ্যান কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ১২ হাজার ২৪৯ টাকা।

এস/ আই.কে.জে/

তাপমাত্রা ফ্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250