বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

১১ দিনে ২ কোটির রেকর্ড, দর্শক বলছেন ‘মনোমুগ্ধকর’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

স্বল্প সময়েই ইউটিউবে রেকর্ড গড়ে চমক দেখাল নাটক ‘কোটিপতি’। এস আর মজুমদার (নাহিদ) পরিচালিত এই নাটকটি মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ১ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ফেলে। সেখানেই থেমে থাকেনি—মাত্র ১১ দিনেই ২ কোটি ভিউয়ের রেকর্ড গড়ে দর্শকমহলে সাড়া ফেলেছে এটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৩ হাজারেরও বেশি বার। উল্লেখযোগ্য বিষয় হলো, এখনো পর্যন্ত নাটকটিতে কোনো ডিসলাইক নেই। বিপরীতে লাইক পড়েছে ২ লাখ ৯৪ হাজারের বেশি এবং মন্তব্য জমা পড়েছে প্রায় সাড়ে সাত হাজার।

দর্শক প্রতিক্রিয়ায়ও প্রশংসার জোয়ার দেখা যাচ্ছে। একজন লিখেছেন, “নাটকটা দেখে যা বুঝলাম, প্রত্যেক কোটিপতির মানুষের মধ্যে এমন মনুষত্ব থাকা দরকার।"

” আরেক দর্শকের মন্তব্য, “নাটকটা দেখে অনেক ভালো লাগল। খুব সুন্দর, মনোমুগ্ধকর একটি পারিবারিক গল্প।”

এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক এস আর মজুমদার বলেন, “পারিবারিক এই গল্পটি দর্শক পছন্দ করেছেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা নির্মাতারা দিনশেষে দর্শকের জন্যই কাজ করি। তাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আর রেকর্ড তো গড়া হয় ভাঙার জন্য। আজ আমারটা হয়েছে, কাল অন্য কারও হবে। আমি চাই অন্য কেউ এই রেকর্ড ভেঙে দিক। আর যদি নিজেই ভাঙতে পারি, তাহলে তো কথাই নেই। তবে চেষ্টা থাকবে। আমার টিম থেকে শুরু করে সর্বোপরি দর্শকের কাছে কৃতজ্ঞ।”

‘কোটিপতি’ নাটকটি আবর্তিত হয়েছে কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবনযাপন করা এক অসামান্য পরিবারের গল্পকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কেয়া পায়েল। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশারসহ অনেকে।

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250