রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

এবার রেলের টিকিটে কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঈদযাত্রায় এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (৪ঠা জুন) বেলা ২টায় রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কথা বলেন। 

পরে ব্রিফিংয়ের সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি। কালোবাজারি অনেক কমে গেছে, বলতে গেলে নেই এখন। তা-ও যে অভিযোগ আসছে না, তা নয়। একজন বললেন, তিনি আসনসহ টিকিট কিনেছিলেন। তার টিকিট স্ট্যান্ডিং হয়ে গেছে।’ 

রেলপথের যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার রেলযাত্রায় কেউ যেন ছাদে ভ্রমণ করতে না পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রেনে আসন সংখ্যার অনুপাতে ২৫ শতাংশেরও বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদা তুমুল।’ এ সময় রেলের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনোভাবেই ২৫ শতাংশের বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবেন না।’  

আজ বেলা ২টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেন মিলিয়ে ৩১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এগুলোর মধ্যে ৪-৫টা ট্রেন ৫ মিনিটের মতো দেরি করেছে বলে জানান তিনি।

এইচ.এস/

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250