মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

মিমি চক্রবর্তী প্লাস্টিকের বোতল কুড়িয়েছেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বকে ভালো রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাসযোগ্য রাখতে এ দিনটি প্রতিবছর পালিত হলেও মানুষ তবু প্রকৃতিকে নষ্ট করতে ছাড়েনা। আর তাই এই বিশেষ দিনে পৃথিবীকে পরিষ্কার রাখার জন্য, প্লাস্টিক মুক্ত রাখার জন্য একটি বিশেষ বার্তা দিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২২শে এপ্রিল পালিত হলো আর্থ ডে। 

সম্প্রতি আর্থ ডে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মিমি চক্রবর্তী তার একটি পুরোনো ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে বিকিনি পরে সমুদ্র সৈকত থেকে প্লাস্টিকের বোতল কুড়োচ্ছেন মিমি ।

এদিন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পৃথিবী আর প্লাস্টিক, তাও আমরা এটাকে ‘হ্যাপি’ আর্থ ডে বলি। এখনো দেরি হয়নি। কিছু সচেতন চয়েজ আমাদের এখনো সাহায্য করতে পারে বিশ্ব মায়ের সঙ্গে আমরা যে অন্যায় করেছি, যে ক্ষতি করেছি সেটাকে ঠিক করা যায়। উনি এখনো সুযোগ দিচ্ছেন।’

মিমি এমন কাজে প্রশংসার পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। এক ব্যক্তি তাকে কটাক্ষ করে লেখেন, ‘নিজে যেখানে ভোটে জিতেছিলেন সেখানে এগুলো করলে ভালো হতো। 

আরো পড়ুন: এফডিসিতে মারামারির ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মিশা-ডিপজল

আরেকজন লেখেন, ‘আগে কলকাতাকে পরিষ্কার করুন বা পরিষ্কার রাখার চেষ্টা করুন। দেশের বাইরে গিয়ে এসব পরে করবেন।’ 

তৃতীয় ব্যক্তি লেখেন, ‘আরে দিদি ফেলে দিচ্ছেন কেন এটা বিক্রি করে দশ টাকার চাল মুড়ি খাওয়া যাবে, তা না হলে চপও খেতে পারেন। ওয়েস্ট বেঙ্গলে আবার চপের খুব নাম ডাক। চতুর্থ ব্যক্তি লেখেন, ‘এত শো অফ করেন কেন?’

তবে মিমি যে প্রকৃতিপ্রেমী, তার প্রমাণ এর আগেও পাওয়া গেছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসি/

মিমি চক্রবর্তী প্লাস্টিকের বোতল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250