বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

ঘরে বসে দেখা যাবে ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। তার কণ্ঠের মাধুর্য, শিল্পীজীবনের উত্থানপতন ও অদম্য নিষ্ঠাকে তুলে ধরতে নির্মিত হয়েছে ডকুফিল্ম ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’।

সম্প্রতি চ্যানেল আইতে প্রচারিত এই ডকুফিল্মটি এখন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত করা হয়েছে। চ্যানেল আইয়ের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

ডকুফিল্মটির পরিকল্পনা, নির্মাণ ও সঞ্চালনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। চলচ্চিত্রে থাকা আর্কাইভাল ফুটেজ, রেকর্ডিং সেশন, মঞ্চজীবন ও পারিবারিক স্মৃতিচারণার মাধ্যমে সাবিনার সংগীতজীবনের বহুমাত্রিক চিত্র ফুটে উঠেছে এতে। ষাটের দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত তার সংগ্রাম, সাফল্য ও স্মৃতিময় বিষয় উঠে এসেছে ডকুফিল্মে।

সাবিনা ইয়াসমিনের বিপুল সংগ্রহ থেকে শ্রেষ্ঠ কাজ বেছে নিয়ে মাত্র বারোটি গান নির্বাচিত করা হয়েছে। সেই গানগুলো নতুন প্রজন্মের কণ্ঠে পরিবেশন করেছেন কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা। 

শাইখ সিরাজ বলেছেন, ‘সাবিনা ইয়াসমিনের ক্যারিয়ারে তোলপাড় করা প্রায় পনেরো হাজার হাজার গান থেকে মাত্র বারোটি চয়ন করা সহজ ছিল না; তবুও ওই গানগুলোই দর্শককে শিল্পীর গভীরতা দেখাবে।’ 

ডকুফিল্মটিতে এমন কিছু তথ্য ও মুহূর্ত দেখানো হয়েছে, যা আগে কখনও প্রকাশ পায়নি। ব্যক্তিগত চিঠি, স্টুডিও নোটস ও অনুশীলনের দৃশ্যসহ নানা কিছু রয়েছে ডকুফিল্মটিতে।

জে.এস/

শিল্পী সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন শাইখ সিরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250