বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

ইরানের হামলার পর বিশ্বের শীর্ষ এলএনজি প্লান্টে উৎপাদন বন্ধ করল কাতার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

বিবৃতি অনুযায়ী, কাতার এনার্জি জানায়, একটি ড্রোন কমপ্লেক্সের বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায় ইরান। রাস লাফানের একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেও ড্রোন হামলা চালানো হয়।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ইরান থেকে ছোড়া ড্রোনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে, গুজব এড়িয়ে চলতে এবং তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বৃহৎ পরিসরে হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কয়েকজন ইরানি নেতা নিহত হন। সেই প্রেক্ষাপটেই এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

জে.এস/

কাতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250