শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৭ মিনিটের তাণ্ডবে লন্ডভন্ড রোনালদোর আল নাসর, ফের চ্যাম্পিয়ন আল হিলাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সৌদি সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে এগিয়ে যায় আল নাসর। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় তারা। তবে বিরতির পর ৫৫ থেকে ৭২, এই ১৭ মিনিটের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় আল নাসর। হজম করে চার গোল। এতেই ৪-১ গোলের ব্যবধানে হারে আল নাসর। 

অন্যদিকে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আল হিলাল। গত বছরের ফাইনালে করিম বেনজেমা–এন'গোলো কান্তেদের আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল আল হিলাল। সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এ নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতলো। 

আরো পড়ুন : জার্কজির গোলে ইউনাইটেডের জয়

শনিবার (১৭ই আগস্ট) প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের ৪৪ মিনিটে এগিয়ে যায় আল নাসর। ডি বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান রোনালদো। তার গোলেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে সার্জ মিলাঙ্কোভিচ-সাভিচের গোলে সমতায় ফেরে আল হিলাল। এরপর ৬৩ ও ৬৯ মিনিটে জোড়া গোল করে আল নাসরকে ম্যাচ থেকে ছিটকে দেন আলেকজান্ডার মিত্রোভিচ। আর ৭২ মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেক ঠোকেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।   

এস/ আই.কে.জে/

আল নাসর আল হিলাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250