শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

দেশবিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না: বাম জোট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার (২৮শে জুন) সকালে ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী রোডমার্চ’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। ছবি: সংগৃহীত

চুক্তির নামে দেশবিরোধী কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। আজ শনিবার (২৮শে জুন) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা। সমাবেশটি ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী রোডমার্চ’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা, রাখাইন করিডর খোলার উদ্যোগ এবং স্টারলিংক প্রযুক্তির কার্যক্রম—সবকিছু দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এসব ‘জাতীয় স্বার্থবিরোধী’ পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।

বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারা এখন সেই আন্দোলনের আকাঙ্ক্ষার বিপরীত পথে হাঁটছে। একের পর এক সাম্রাজ্যবাদী চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে।’

সিপিবির সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার অভ্যুত্থান। তার বিপরীতমুখী কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না। সরকার এখতিয়ারবহির্ভূতভাবে করিডর ও বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক।’

বাম জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250