বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

তাহসান ভক্তদের জন্য বড় সুখবর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। নিত্য নতুন গান প্রকাশের পাশাপাশি উপস্থাপনাও করছেন তিনি। এরই মধ্যে ভক্তদের জন্য এক বড় সুখবর রেখেছেন তাহসান! একটা সময় যে গানগুলো শুরুতে শ্রোতারা শুনেছেন, যেসব গান দিয়ে তাহসান পরিচিতি পেয়েছেন, সেসব গানই রিমেকিংয়ের উদ্যোগ নিয়েছেন তিনি। তাহসান জানিয়েছেন, এমন সাতটি গান নিয়ে নতুন করে কাজ করবেন তিনি; এতে গানগুলো উপস্থাপিত হবে নতুন আঙ্গিকে।

সম্প্রতি তাহসান গণমাধ্যমকে বলেছেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করবো সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান। আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেলো সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপূত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।’

আরও পড়ুন: এবার হলিউডে সালমান খান

তাহসান আরও জানিয়েছেন, সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে।

তাহসান এও জানিয়েছেন, এরই মধ্যে সেগুলোর সংগীতায়োজনসহ সব কাজ শেষ।

এসি/কেবি

তাহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250