বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

শাকিব সবাইকে সুযোগ দেয় : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি বছরের শুরুতেই দুইটি সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর মধ্যে গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’। অন্যদিকে আগামী ১৬ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি। 

এক মাসেই নিজের দুটি সিনেমা মুক্তিতে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা। অতীতের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় এক ঈদে আমার পাঁচটি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’

দুই সিনেমাতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায়, ‘দুটি ভিন্ন চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন। একটিতে গ্ল্যামারাস লুক অন্যটিতে গ্ল্যামারহীন। “ট্র্যাপ” সিনেমায় বর্তমান তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর “ছায়াবৃক্ষ”য় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে। তাদের ভয়াবহতা নিয়েই তৈরি হয়েছে এটি।’

আরো পড়ুন : আমি সবার সঙ্গে থেকে কাজ করতে চাই : সাইমন

নিজের পাশাপাশি অপু বিশ্বাস কথা বলেন শাকিব খানকে নিয়েও। তার মতে, প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। তার প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাসও। শাকিব প্রসঙ্গে অপু বলেন, ‘যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না, সেটা বলব না।'

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনোই সেই সুযোগ দিতেন না এবং মেপে কথা বলতেন না। শাকিব খান বুঝেশুনে কথা বলেন। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছে।’

এস/ আই.কে.জে/ 

শাকিব খান অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250