বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

তেল ছাড়া রান্নার টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই আজকাল সুস্থ জীবনযাপনে রান্নায় তেলের ব্যবহার এড়িয়ে চলেন। যারা ওজন কমাতে চান তারাও রান্নায় তেল ব্যবহার করতে চান না। বিশেষজ্ঞদের মতে, ওজন কমানো, সুগার নিয়ন্ত্রণ কিংবা কোলেস্টেরলের ঝুঁকি এড়াতে চাইলে কম তেলে রান্নার বিকল্প নেই। তাদের মতে, রান্নায় তেল-মসলা যত কম ব্যবহার করা যায় সুস্থ থাকাটা ততটাই সহজ হয়। কিন্তু তেল ছাড়া কি আদৌ রান্না সম্ভব? অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে তেল ছাড়া রান্নার টিপস জেনে রাখতে পারেন-

​দই দিয়ে রান্না করুন

মাছ-মাংস রান্না করতে হলে তেলের প্রয়োজন হয়। তবে মাছ বা মাংস যদি দই দিয়ে ম্যারিনেট করে রাখা যায় তাহলে রান্নায় তেলের প্রয়োজন হয় না। যদি সারারাত ধরে ম্যারিনেট করে রাখা যায় তাহলে যেমন গ্যাস বাঁচবে তেমনি খাবারটি সুস্বাদু হবে। মাছ-মাংস ছাড়া যে কোনও সবজিও একইভাবে রান্না করতে পারেন।

আরো পড়ুন : মাত্র দুই মিনিটে ঝকঝকে নখ!

​ভাপে রান্না করুন

আজকাল ভাপে রান্নার জন্য বাজারে নানা রকমের স্টিমার পাওয়া যায়। চাইলে সেগুলোতে ভাপে রান্না করতে পারেন। না থাকলে রাইস কুকারেও স্টিম করে রান্না সারতে পারেন। তা না পারলে কড়াইয়ে পানি ফুটিয়ে নিন। তার উপর একটা স্ট্যান্ডে বাটি বসিয়ে সব সিদ্ধ করে নিন। এভাবে রান্না করলে শাকসবজির পুষ্টিগুণও ঠিক থাকবে। যে কোনও খাবার ভাপে রান্না করলে তেলের প্রয়োজন হবে না।

​বেক বা রোস্টও করতে পারেন

উপরের দুই পদ্ধতিতে রান্না করতে হলে তেলের প্রয়োজন হয় না। তবে, যারা কম তেলে রান্না করতে চান তারা অয়েল ব্রাশ করেও রান্না করতে পারেন। এ ক্ষেত্রে সবজি বা মাছ-মাংসের উপর ওয়েল ব্রাশ করে বেক করে নিন। চাইলে রোস্টও করে নিতে পারেন। মাইক্রোওয়েভ ওভেনে বেকিং বা রোস্ট করতে হলে বেকিং ট্রের নীচে পার্চমেন্ট পেপার দিন। তাহলে খাবার আটকে যাবে না। তবে এই পার্চমেন্ট পেপারে রান্না করতে হলে বিশেষভোবে খেয়াল রাখতে হবে।

এস/ আই.কে.জে/


রান্না টিপস তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250