সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

সাজছে অমর একুশে বইমেলা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বই মেলা উদ্বোধনের দিনক্ষণ প্রায় ঘনিয়ে এসেছে। তবে এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি মেলাপ্রাঙ্গণ কিংবা স্টল। পূর্ণাঙ্গ রূপ পায়নি স্টলগুলো। বেশির ভাগ স্টলের কাজ শেষ হয়নি। কোনো কোনো স্টলের কাজ ৪৫ থেকে ৫০ শতাংশ শেষ হয়েছে। কেউ কেউ সবেমাত্র বাঁশ-কাঠ এনে কাজে হাত দিয়েছেন।

ফলে বাকি দুই দিনে শতভাগ কাজ শেষ করে উদ্বোধনী দিনে স্টলগুলো পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

প্রকাশকরা বলছেন, বইমেলার একক আয়োজক বাংলা একাডেমি। তারা স্টল বরাদ্দসহ বিভিন্ন সিদ্ধান্ত দিতে দেরি করেছে। তাই স্টল নির্মাণের কাজ শুরু করতে দেরি হয়েছে। মেলা শুরুর পরও সপ্তাহখানেক কাজ চলবে।

তবে ভিন্ন কথা বলছেন আয়োজকরা। তাদের দাবি, মেলা শুরুর আগেই শতভাগ স্টলের কাজ এবার হয়ে যাবে।

আরো পড়ুন: রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর থাকবে ভোক্তা অধিদপ্তর

রোববার (২৮শে জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, বেশির ভাগ স্টলের কাঠামো দাঁড় করানোর কাজ চলছে। কিছু কিছু স্টলে প্রকাশনা প্রতিষ্ঠানের নামের বোর্ড লাগানো হলেও বাকি রয়ে গেছে বহু কাজ।

স্টল বানানোর কাজে শ্রমিকরা ব্যস্ত। কথা বলার ফুরসত নেই তাদের। সব স্টলেই শ্রমিকদের নির্দেশনা দিতে উপস্থিত প্রকাশনার কর্মকর্তারা। তারা কয়েক মিনিট পরপরই দ্রুত কাজ শেষ করার তাগাদা দিচ্ছেন। 

মেলা প্রাঙ্গণে এখন শুধু হাতুড়ি-পেরেকের শব্দ। তবে রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে কোনো কোনো স্টল।

কাঠামো দাঁড় করিয়েই অনেকে নজর কাড়তে রঙিন নামফলক বা বোর্ড লাগিয়েছেন স্টলে। এসব রঙিন নামফলক নজর কাড়ছে অনেকের।

এসি/ আই. কে. জে/


একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250