শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

গুম কমিশনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১০ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গুম সংক্রান্ত তদন্ত কমিশনে ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে। এ অবস্থায় নিখোঁজ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত ও তাদের জবাবদিহির আওতায় আনতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা তা প্রদান করবো।

শনিবার (৯ই নভেম্বর) প্রধান উপদেষ্টা তার দপ্তরে আয়োজিত এক বৈঠকে কমিশনের সদস্যদের উদ্দেশে এ কথা বলেন। বৈঠকে আরও কয়েকজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় কমিশনের সদস্যরা জানান, তারা আগামী ডিসেম্বরের মাঝামাঝি একটি অন্তর্বর্তী প্রতিবেদন সরকারকে প্রদান করবেন এবং এরপর বিষয়টি নিয়ে আরও কাজ করবেন।

ওআ/কেবি

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250