মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

কণার গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই অন্তর্জালে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’। গানটি সুর ও সংগীত করেছেন সানজয়, আর কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।

তাল মিলিয়ে এবার গানের সঙ্গে নাচে মাতলেন বলিউডের নোরা ফাতেহি। হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেয় সানজয়। নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’

ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’

উল্লেখ্য, ৫ই ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনও দর্শক মন জয় করে চলেছে।

জে.এস/

নোরা ফাতেহি কণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250