মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি *** ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। আজ রোববার (৮ই মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদের অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

চার রাষ্ট্রদূত হলেন—ড. এম মাহফুজুল হক (পর্তুগাল); মো. ময়নুল ইসলাম, এনডিসি (পোল্যান্ড); এম মুশফিকুল ফজল আনসারী (মেক্সিকো) ও ড. মো. নাজমুল ইসলাম (মালদ্বীপ)।

একই আদেশে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। তাকেও অতিসত্বর লন্ডনের দায়িত্ব ছেড়ে ঢাকা সদর দপ্তরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250