বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

বিশেষ চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুহানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান ‘আর্চিজ’ সিনেমায় অভিনয় দিয়ে সফর শুরু করেছিলেন। প্রথম সিনেমাতেই কটাক্ষের শিকার হন তিনি। শাহরুখকন্যা হয়েও কীভাবে এমন অভিনয়? এমন প্রশ্ন তুলেছিলেন বলিপাড়ার অনেকেই। কিন্তু সুহানা বলেন, তিনি অভিনয়কে ভালোবাসেন। অভিনয়টাই করতে চান। ‘কিং’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

শাহরুখের ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন সুহানা খান। কিন্তু একসময়ে মনের মতো চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই দিনই বুঝেছিলেন তিনি অভিনয়কে কতটা ভালোবাসেন। 

শৈশব থেকেই স্কুলের নাটকে অভিনয় করেন সুহানা খান। একবার একটি নাটকে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই চরিত্রে সুযোগ পাননি। অডিশন দিয়ে এবং বহু চেষ্টা করেও সেই নাটকে কোরাসের মধ্যে জায়গা পেয়েছিলেন শাহরুখকন্যা। যার ফলে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। বন্ধ ঘরে কান্নাকাটি করেছিলেন। 

সুহানা বলেন, সেই সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম। সেই সময়ে আমি বুঝতে পেরেছিলাম— মঞ্চে থাকার উত্তেজনা ও অভিনয় করতে আমি কতটা ভালোবাসি। অভিনয়ের ক্ষেত্রে তার কৌতূহল ও নিষ্ঠা তাকে সবচেয়ে বেশি উৎসাহ দেয় বলে জানান সুহানা খান। 

এদিকে অভিনয়ে কন্যাকে অনবরত উৎসাহ দেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘কিং’ সিনেমার ‘যুদ্ধ’ যাতে মেয়ে নিখুঁতভাবে বুঝতে পারে, সেই চেষ্টায় নাকি কোনো ত্রুটি রাখছেন না বাদশাহ। 

জানা গেছে, শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণকেন্দ্রের রূপ দিয়েছেন অভিনেতা। মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন নিজের হাতে। সুহানাও নাকি বাধ্য ছাত্রীর মতো সব কথা মেনে চলছেন।

জে.এস/

সুহানা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250