রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো ফুটফুটে শিশু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের একটি আশ্রয়কেন্দ্রে থাকা সামসুন নাহার নামের এক প্রসূতির কোলজুড়ে ফুটফুটে নবজাতক এসেছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তার নাম রাখা হয় বন্যা। সোমবার (২৬শে আগস্ট) রাতে অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। 

প্রসূতি সামসুন নাহার একই উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মো. হেলালের স্ত্রী।

জানা যায়, বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় সামসুন নাহারকে নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন তার স্বামী হেলাল। সোমবার রাত ৯টার দিকে প্রসববেদনা উঠলে আশ্রয়কেন্দ্র থাকা শরীফা খাতুনের সহযোগিতায় সাড়ে ৯টার দিকে জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তান। তাৎক্ষণিক সবাই নবজাতকের নাম রাখেন বন্যা।

আরও পড়ুন: ফারাক্কার গেট খোলার পরও পদ্মায় পানি কমছে

নবজাতকের বাবা হেলাল বলেন, আমার কাছে হাসপাতালে নেওয়ার মতো টাকা নেই। বুকসমান পানিতে হাসপাতালে নেওয়া যেতো না। এখানে শরীফা খাতুন নামের এক নার্স ছিলেন। তার সহযোগিতায় নরমাল ডেলিভারিতে আমার রাজকন্যা এসেছে।

নোয়াখালীর সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা বলেন, এমন দুর্যোগ একদিন কেটে যাবে। আমি স্থানীয় যুবসমাজকে ধন্যবাদ জানাই তারা আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের পাশে আছে। তাদের সহযোগিতায় প্রসূতি মায়ের কোলজুড়ে ফুটফুটে একটা বাবু এসেছে।

এসি/কেবি

আশ্রয়কেন্দ্র ফুটফুটে শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250