শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কাজল আরেফিন অমি নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৭ সালে শুরু হওয়ার পর সিরিজটি ব্যাপক সাড়া পায় দর্শকমহলে। এই ফ্র্যাঞ্চাইজির মুক্তিপ্রাপ্ত চারটি সিজনই দাগ কেটেছে দর্শকদের মনে। বিশেষ করে এর চরিত্রগুলো।

২০২২ সালের ২৪শে ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন-৪। এবার ‘ব্যাচেলর পয়েন্ট-৫’ নিয়ে সুখবর দিলেন অমি।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) দেশের একটি গণমাধ্যমে সিরিজটি নিয়ে কথা বলেন নির্মাতা। তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটি দিয়ে দর্শকদের এত ভালোবাসা পেয়েছি। যা বলে বোঝাতে পারবো না। গত দুই বছরে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’ কবে আসবে? এমন বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাকে।

তিনি আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ অবশ্যই আসবে। দর্শকরা যেহেতু চাচ্ছেন, তাদের কথা ভেবেই এটা নির্মাণ করবো। তবে ঠিক কবে নাগাদ সিজনটি আসবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কেননা, প্রতিটি ভালো কাজের জন্যই যথেষ্ট সময় প্রয়োজন।

অমি বলেন, আপাতত সিরিজটি নির্মাণের জন্য পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কিন্তু এখনও কাজ শুরু করিনি। সবকিছু চূড়ান্ত হলে তখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেছেন, মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, সুমন পাটোয়ারী, শিমুল, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, আবদুল্লাহ রানা, পাভেল, মনিরা মিঠু, পারসা ইভানাসহ আরও অনেকে।

ওআ/কেবি



ব্যাচেলর পয়েন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250