শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

শততম টেস্টে সেঞ্চুরিতে যে কিংবদন্তিদের পাশে মুশফিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

প্রথম দিন সেঞ্চুরির অপেক্ষা নিয়ে মাঠ ছাড়ার সময় মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে মাত্র ৮৪ জন ক্রিকেটার একশ’ টেস্ট খেলার কীর্তি গড়তে পেরেছেন। মুশফিকুর রহিম তাদের একজন। শততম টেস্ট খেলা প্রত্যেকেই এক একজন কিংবদন্তি। এই কিংবদন্তিদের মধ্যে কেবল ১১ জন ব্যাটার শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়তে পেরেছেন। 

ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ক্যারিয়ারের ১০০তম টেস্টে সেঞ্চুরির ঐতিহাসিক কীর্তি গড়েছেন। দ্বিতীয় দিন সকালে ২১৩ বল খেলে ১০৬ রানে থামে তার ইনিংস। 

শততম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন ইংল্যান্ডের কাউড্রাই। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাট থেকে ১০৪ রানের ইনিংস আসে। শততম টেস্টে দ্বিতীয়বার সেঞ্চুরি দেখতে ক্রিকেট বিশ্বকে ২১ বছর অপেক্ষা করতে হয়েছে। এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ১৯৮৯ সালে পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ ভারতের বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন। 

পরের বছরই ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ইংল্যান্ডের বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলেন। এর ১০ বছর পর ইংল্যান্ডের এলিস জেমস স্টুয়ার্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১০৫ রানের ইনিংস। ইনজামাম উল হক ২০০৫ সালে ভারতের বিপক্ষে শততম টেস্টে ১৮৪ রান করেন। 

পরের বছর রিকি পন্টিং সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েন। প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান করেন তিনি। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (১৩১) ও ২০১৭ সালে হাশিম আমলা (১৩৪) শততম টেস্টে সেঞ্চুরির দেখা পান।

১০০তম টেস্টে সর্বাধিক রানের ইনিংসটা খেলেছেন জো রুট। চেন্নাইয়ের স্পিন বান্ধব কন্ডিশনে তার ব্যাট থেকে ২১৮ রানের ইনিংস আসে। শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দ্বিতীয় কীর্তি ডেভিড ওয়ার্নারের। তিনি ২০২২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরোপুরি ২০০ রান করেছিলেন।    

জে.এস/

মুশফিকুর রহিম মুশফিকের শততম টেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250