সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

বইমেলায় রণজিৎ সরকারের দুইটি বই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলায় পাঠকনন্দিত তরুণ কথাসাহিত্যিক রণজিৎ সরকারের দুইটি বই প্রকাশিত হয়েছে। বইগুলোর বিষয়বস্তু আলাদা। বই দুটি হলো- ‘ভাইবোনের বিজ্ঞানী হওয়ার অধ্যয়ন’ ও ‘ঢাকায় এলো ভূত’।

‘ভাইবোনের বিজ্ঞানী হওয়ার অধ্যয়ন’ গল্পের বই। এতে বিজ্ঞানীদের নিয়ে শিশু-কিশোরদের জন্য ছয়টি গল্প রয়েছে। প্রতিটি গল্পই ভিন্ন। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিশুদের বিজ্ঞানমস্ক করে গড়ে তোলার জন্য গল্পগুলো লেখা হয়েছে। বইটি প্রকাশ করেছে জ্ঞানজ্যোতি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। অলংকরণ করেছেন সুব্রত গুহ। দাম ১৫০ টাকা।

‘ঢাকায় এলো ভূত’ গল্পের বই। বইটি ভূতের হলেও শিক্ষামূলক। একটি ভূত কীভাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলো, এই নিয়ে কাহিনি। এর পেছনে একটি শিশুও আছে। ভূমিকা নামের মেয়েটি ভূতকে নিদের্শনা দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে যায়। বইটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশন। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। অলংকরণ করেছেন  সুব্রত গুহ। দাম ১২০ টাকা। 

রণজিৎ সরকার পেশায় সাংবাদিক। তিনি একটি জাতীয় দৈনিকে সম্পাদকীয় বিভাগে কর্মরত। তিনি নিয়মিত গল্প ও উপন্যাস লিখছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৬৪টি। রণজিৎ সরকার ২০২০ সালে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পেয়েছেন।

হা.শা./কেবি

অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250