বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

মেয়ের সুরক্ষায় মাথায় সিসি ক্যামেরা বসালেন বাবা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিজের মেয়ের সুরক্ষার জন্য অভিনব উপায় বের করেছেন পাকিস্তানের এক বাবা। মেয়ের মাথায় সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছেন তিনি! আর হাসিমুখে বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছেন ওই তরুণীও।  

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে দেখা যায়, মাথায় সিসি ক্যামেরা নিয়ে এক তরুণী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। ওই পাক তরুণী জানান, মাথায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন তার বাবা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, কাদের সঙ্গে মেলামেশা করছেন সব কিছুর ওপর নজর রাখছেন বাবা। 

কিন্তু কেন এই পদক্ষেপ? উত্তরে তরুণী বলেন, ‘বাবার সিদ্ধান্তে আমি খুশি। আমার সুরক্ষার কথা চিন্তা করেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাই আমি বাবাকে বাধা দিইনি।’

আরো পড়ুন : নিজেকে বিয়ে করা নারী এখন ডিভোর্সি, খুঁজছেন পুরুষ

কীভাবে মাথায় এলো সিসি ক্যামেরা লাগানোর কথা? উত্তরে তরুণী জানান, সম্প্রতি করাচিতে এক নারীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এখন কেউ সুরক্ষিত নন। ওই নারীর সঙ্গে যা হয়েছে, তা তার সঙ্গেও হতে পারে। এই ঘটনা দেখে তার বাবার মনেও ভয় তৈরি হয়। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তার বাবা এই সিদ্ধান্ত নেন। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তরুণীটির বাবা সিকিউরিটি গার্ড। তাই এই সিসিটিভির মাধ্যমে মেয়েকে সর্বক্ষণ নজরে রাখতে পারেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়াতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন, ‘নেক্সট লেভেল সিউকিউরিটি।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া   

এস/ আই.কে.জে/

সিসি ক্যামেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250