রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

২৭ বছর পর আইসিসির শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি

কাভার পয়েন্ট দিয়ে মিচেল স্টার্কের বলে কাইল ভেরেইনার দারুণ এক বাউন্ডারি। তাতেই ২৭ বছরের অপেক্ষা ঘুচল দক্ষিণ আফ্রিকার। ১৯৯৮ চ্যাম্পিয়নস ট্রফির পর আর কোনো আইসিসির শিরোপা জিততে পারেনি তারা। আজ শনিবার (১৪ই জুন) লর্ডসে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন প্রোটিয়ারা। 

দলের জয়ে সব সংস্করণ মিলিয়ে ৪৩ ইনিংস পর পাওয়া এইডেন মার্করামের লড়াকু সেঞ্চুরি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চতুর্থ ইনিংসে প্রোটিয়াদের জয়ের লক্ষ্য ছিল ২৮২। খুব বড় নয়! 

কিন্তু এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেসারদের তোপেরমুখে আগের তিন ইনিংসে যেভাবে ভেঙে পড়েছে দুই দলের ব্যাটিং লাইনআপ, সেই হিসাবে এ লক্ষ্য শুধু ‘বড়’ই নয়, রীতিমতো দুর্বোধ্য! সেই লক্ষ্য তাড়ায় যেভাবে ‘দুর্গম গিরি কান্তার মরু’ পেরিয়েছেন প্রোটিয়ারা, অসাধারণই বলা যায়।

২ উইকেটে ২১৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। জিততে আজ চতুর্থ দিনে তাদের প্রয়োজন ছিল ৬৯ রান, হাতে ৮ উইকেট। তবে দিনের তৃতীয় ওভারেই ঘটে বিপর্যয়। ব্যক্তিগত ইনিংসে আজ রান যোগ করার আগেই ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। ১৩৪ বলে ৫ চারে ৬৬ রান এসেছে তার ব্যাট থেকে।

তৃতীয় উইকেটে মার্করাম-বাভুমার ১৪৭ রানের জুটির কল্যাণেই মূলত জয়ের পথ মসৃণ হয় দক্ষিণ আফ্রিকার। চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসের সঙ্গে আবারও জুটি লম্বা করার চেষ্টা করেন মার্করাম। মিচেল স্টার্ক দারুণ এক ইনসুইংয়ে স্টাবসকে (৮) বোল্ড করে ভাঙেন ২৪ রানে জুটি। একপ্রান্তে অবিচল থেকে দলকে জয়ের কাছে পৌঁছে দেন ওপেনিংয়ে নামা মার্করাম।

জয় থেকে যখন ৬ রান দূরে, জশ হ্যাজলউড বলে শর্ট মিডউইকেটে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম। ২০৭ বলে খেলেছেন ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস। অষ্টম টেস্ট সেঞ্চুরির ইনিংসে ছিল ১৪টি চার। 

দলকে জিতিয়ে শেষ পর্যন্ত ডেভিড বেডিংহাম ২১ ও ভেরেইনা ৪ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৩ টি, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড নিয়েছেন ১টি করে উইকেট।

এইচ.এস/

দক্ষিণ আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250