শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

তারেক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩০ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সনাতন সম্প্রদায়ের নেতারা।

শনিবার (৩রা জানুয়ারি) সন্ধ্যা সাতটার পর শোক জানানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঐক্য পরিষদের নেতারা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ হয়।

বৈঠক শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, তাদের দাবিদাওয়া বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা নিয়ে কাজ করবে, বৈঠকে এমন বিষয় আলোচনায় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে দীর্ঘ রাজনৈতিক আলাপ হয়েছে উল্লেখ করে সুব্রত চৌধুরী বলেন, সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐকমত্যের ভিত্তিতে কাজের বিষয়ে এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডি এন চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250