বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

বিটিভিতে আবুল হায়াতের লেখা নাটক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতি ঈদেই নাটকের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও প্রচার হবে একগুচ্ছ নাটক। এবার বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে দেখা যাবে আবুল হায়াতের লেখা নাটক। ‘রনজিত গোধূলি’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ঈদের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে এ নাটক।

নাটকের গল্পে দেখা যাবে—চট্টগ্রামের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে বাবু আর রিন্টু নামের দুই বন্ধু। সেই সূত্রে রিন্টুর বোন সাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় বাবু। এ নিয়ে সাবুদের বাড়িতে তুলকালাম কাণ্ড। সাবুর বাবা অপমান করেন বাবুর বাবাকে। সেই ক্ষোভে তিনি ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। বাবু আর সাবুর সম্পর্ক নষ্ট হয়।

৫০ বছর পর বাবুর কাছে আসে সাবুর ফোন। সাবু তাকে চট্টগ্রামে যাওয়ার আমন্ত্রণ জানায়। পরম বিস্মিত বাবু হঠাৎ এমন আমন্ত্রণের কারণ জানতে চায়। এরপর বাবু চট্টগ্রামে যাওয়ার পর ঘটতে থাকে নানা ঘটনা।

ইয়াদ আহমেদের প্রযোজনায় নির্মিত ‘রনজিত গোধূলী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, হোসাইন নীরব, রাহনুমা নুরাইন তানহা, হাফিজুর রহমান সুরুজ, নওশীন ইসলাম, লিজা কারিমা, ইফরাদ আবেদ ও রাজ সাগর প্রমুখ।

এইচ.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250