বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান নেপালের সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সেনাপ্রধান এ আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। খবর বিবিসির।

নেপালের সেনাপ্রধান বলেন, বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। এ অবস্থায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং প্রাণহানি ও সম্পদের যেন কোনো ক্ষতি না হয়, তা আমাদের সবার দায়িত্ব।’

নেপালের বর্তমান পরিস্থিতিকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে উত্তেজনা স্বাভাবিক করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। বিক্ষোভের সময় নিহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গত সোমবার (৮ই সেপ্টেম্বর) নেপালের হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডুসহ সারাদেশে রাজপথে নেমে আসেন।

জে.এস/

অশোক রাজ সিগদেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250