রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

শামা ওবায়েদের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে (৫২) আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (২৩শে আগস্ট) রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত হিসেবে ৫০ থেকে ৬০ আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম এক নম্বরে রাখা হয়েছে। মামলায় তাকে হুকুমের আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, বুধবার (২১শে আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে বাবুলের নগরকান্দা থানা বিএনপি, নগরকান্দা থানা কৃষক দল, যুবদল, ছাত্রদলসহ নগরকান্দার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে পথ সভায় আয়োজন করা হয়। এ সংবাদে শামা ওবায়েদ রাজনৈতিক প্রতিহিংসায় ওই পথসভাকে পণ্ড করার জন্য তার পক্ষের লোকদের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি আরও নির্দেশ দেন যে, যা কিছু হোক, যেভাবেই হোক লোক মারতে হলে মরবে তবুও শহীদুলের পথ সভা করতে দেওয়া যাবে না। তাতে খুন জখমের মামলা মোকদ্দমা যাই হোক আমি দেখবো।

এজাহারে আরও বলা হয়, শামা ওবায়েদের এই নির্দেশ পাওয়ার পর অন্যান্য জায়গার মতো নগরকান্দা বেইলি সেতুর পশ্চিম পাড়ে মিনার গ্রামের রাস্তা দিয়ে আমার স্বামী বাড়ি থেকে নগরকান্দা বাজারে বাজার করার উদ্দেশে যাওয়ার সময় একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা বেইলি সেতুর পশ্চিম পার্শ্বে মিনারগ্রাম ভ্যানস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর পৌঁছানো মাত্রই আসামিরা বলে, ‘ওকে মারধর করে খুন কর, শামা আপা হুকুম দিয়েছে। শহীদুল ইসলাম বাবুলের লোকদের যাকে যেখানে পাবি তাকেই খুন করবি।’ এরপর আসামিরা ধারাল অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আমার স্বামীর মৃত্যু নিশ্চিত করে।

নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিহতের স্ত্রী মোনজিলার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওআ/কেবি

হত্যা মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250