রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ?

শরীরে আপত্তিকর স্পর্শ, সেই অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন অভিনেতা পবন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেতা পবন সিংয়ের বিরুদ্ধে শরীরে আপত্তিকর স্পর্শ করার অভিযোগ তুলেছিলেন অঞ্জলি রাঘব নামের এক অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ স্বরূপ অভিনেত্রী জানান, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। একদিন পর অঞ্জলির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পবন। খবর বলিউড বাবলের।

সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব ও ভোজপুরি অভিনেতা-সংগীতশিল্পী পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। বিষয়টি ভালোভাবে নেননি অঞ্জলি। শরীরে আপত্তিকর স্পর্শ বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ করে অঞ্জলি বলেন, ‘কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল।

এর একদিন পর অভিনেত্রীর কাছে ক্ষমা চান পবন। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে অঞ্জলির ভিডিওবার্তা আমি দেখতে পারিনি। যখন আমি বিষয়টি জানতে পারলাম, তখন আমার খারাপ লেগেছিল। আমার কোনও ভুল উদ্দেশ্য ছিল না। কারণ, আমরা সবাই শিল্পী। তবুও, যদি আমার কাজে আপনি আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

পবন সিংয়ের ক্ষমা চাওয়ার বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে অঞ্জলি রাঘব বলেন, ‘পবন জি তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি আমার চেয়ে বড় শিল্পী। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি এই বিষয়টি আর এগিয়ে নিতে চাই না।’

জে.এস/

অঞ্জলি রাঘব পবন সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250