রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর-টেক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আজ ফেরত দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার (৪ঠা জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জোহরপুর সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেয় বিজিবি।

এলাকাবাসীর হাতে আটক ওই বিএসএফ সদস্যের নাম গণেশ মূর্তি। তিনি ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর সীমান্ত ফাঁড়ির সিনিয়র কনস্টেবল বলে জানা যায়। 

এদিকে লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ গণমাধ্যমকে জানান, আজ সকাল আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর–টেক সীমান্তের সাতরশিয়া এলাকা দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশের সময় স্থানীয় লোকজন বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে অস্ত্র–গোলাবারুদসহ আটক করেন। খবর পেয়ে বিজিবির টহল দল তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। আটকের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়।

তিনি আরও জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকের পর বিধিমোতাবেক ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। তবে পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যের অনুপ্রবেশের জন্য কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

আরএইচ/


বিজিবি–বিএসএফ বিএসএফ সদস্যকে ফেরত বিজিবি ৫৩ ব্যাটালিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250