রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

জাবিতে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্তদের সনদ বাতিল ও বহিষ্কার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কার, শিক্ষা সনদ বাতিল ও ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত করা হয়েছে অভিযুক্তদের।

রোববার (৪ঠা ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্তদের মধ্যে যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ হয়েছে তাদের শিক্ষা সনদ বাতিল ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রচলিত আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এই তদন্তের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত হাসানুজ্জামান ও মোস্তাফিজুর রহমানকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ও তাদের শিক্ষা সনদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সাগর সিদ্দিকী ও সাব্বির হাসানকে অবাঞ্ছিত, সাময়িক বহিষ্কার ও শিক্ষা সনদ প্রদান স্থগিত এবং মুরাদ হোসেনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতের পাশাপাশি তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে এবং ক্যাম্পাস বহিরাগতদের প্রবেশ ও অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: জাবিতে গৃহবধূকে ধর্ষণ, তিন দিনের রিমান্ডে ৪ জন

প্রসঙ্গত, গত শনিবার (৩রা ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে জাবির মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে হলের পাশে জঙ্গলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

পরে এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করে পুলিশ। এতে আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এসকে/ 

ধর্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বহিষ্কার সনদ বাতিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250