শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

আমেরিকাকে চূড়ান্ত প্রস্তাব পাঠানোর উদ্যোগ, আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার (১৬ই জুলাই) একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সভা শেষে বাণিজ্যসচিব মাহবুবর রহমান বলেন, ‘আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অনেক মন্ত্রণালয় রয়েছে এবং তাদের নিজস্ব আইন ও বিধান কার্যকর রয়েছে। তাই চুক্তির সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে আজ আমরা তাদের মতামত নিয়েছি।’

তিনি আরও বলেন, আমেরিকান ট্যারিফ নিয়ে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। সেসব আলোচনার ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করে সেটি আমেরিকাকে পাঠানো হবে। এর পরেই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।

কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে, এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে আমেরিকার কাছে জানতে চেয়েছি, তারা এখনো কোনো সময়সূচি জানায়নি।’

ইন্দোনেশিয়ার ক্ষেত্রে শুল্কহার ১৯ শতাংশে কমিয়ে আনা হচ্ছে—এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, এটি তার জানা নেই।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে মন্ত্রণালয়গুলো এখন নিজ নিজ খাতের ওপর আলোচনায় মনোযোগ দিচ্ছে। আমেরিকার তরফ থেকে প্রস্তাবিত চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসা পর্যন্ত, পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250