রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৪ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন।

আজ সোমবার (১লা ডিসেম্বর) এক্সে দেওয়া পোস্টে মোদি লিখেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। তিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখে চলেছেন। তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক প্রার্থনা। ভারত যে কোনোভাবে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩শে নভেম্বর বুকে সংক্রমণজনিত জটিলতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের সমস্যাসহ একাধিক রোগে ভুগছেন। এ বছরের শুরুর দিকে উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে থাকার পর খালেদা জিয়া দেশে ফেরেন।

আজ সোমবার সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

নরেন্দ্র মোদি খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250