রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বারিধারায় কনস্টেবল হত্যা: সাত দিনের রিমান্ডে কাউসার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সুখবর

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত প্যালেস্টাইনের দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় কাউসার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ই জুন) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কাউসার আলীকে তোলা হয়। পরে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরো পড়ুন: বারিধারায় কনস্টেবল হত্যা : গুলশান থানায় ভাইয়ের মামলা

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যা করা পুলিশ সদস্য কাউসার আলীকে বিকেলে রিমান্ড আবেদন করে সিএমএম আদালতে তোলা হয়। পরে আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শনিবার (৮ই জুন) পৌনে ১২টায় বারিধারায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল কাউসার আলী আরেক পুলিশ সদস্য মনিরুল হককে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেন। এই ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুরুতর আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ঘটনা ঘটার পর স্থানীয় নিরাপত্তা রক্ষীরা কাউসার আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এইচআ/ 

রিমান্ড কনস্টেবল হত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250