বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

মেয়েকে প্রকাশ্যে আনলেন আরবাজ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার এক মাস পর মেয়ে সিপারা-র প্রথম ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বলিউড অভিনেতা-পরিচালক আরবাজ খান এবং তার স্ত্রী সুরা খান। মেয়ের হাতের ও পায়ের ছবি প্রকাশ করে আরবাজের মন্তব্য, নতুন এই সদস্য তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 

বুধবার (১৯শে নভেম্বর) আরবাজ তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। যদিও এখনো তারা মেয়ের পুরো মুখ দেখাননি।

ছবি দুটিতে দেখা যায়, ছোট্ট দুটি পা আরবাজ তার হাতের মাঝে নিয়ে রেখেছেন। অন্যটিতে দেখা যায়, মেয়ে সিপারা আরবাজের হাতের আঙুল মুঠো করে ধরে আছে। ক্যাপশনে আবেগঘন বার্তা দিয়ে আরবাজ লেখেন, ছোট্ট দুটি হাত ও পা। কিন্তু আমাদের জীবনের এটা সবথেকে বড় অংশ।

আরবাজের এই পোস্টে বলিউডের অনেকে নতুন করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরবাজ খান ২০২৩ সালে বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন। মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ‘পাটনা শুক্লা’ ছবির সেটে সুরার সঙ্গে তার পরিচয় হয়। চলতি বছরের অক্টোবর মাসে তাদের কন্যাসন্তান সিপারা জন্মগ্রহণ করে।

জে.এস/

আরবাজ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250