বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

বুয়েট ছাত্র ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বিকে আবাসিক হলের সিট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৮ই এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ইমতিয়াজের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিল করেছিল বুয়েট কর্তৃপক্ষ। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। ইমতিয়জের পক্ষে ব্যারিস্টার হারুনুর রশিদ এ রিট দায়ের করেন।

আরও পড়ুন: কালো কোট-গাউন পরতে হবে না আইনজীবীদের

প্রসঙ্গত, আবরার ফাহাদ হত্যার পর থেকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। ছাত্রলীগ সেখানে রাজনীতি ফেরানোর দাবিতে আন্দোলন করছে এবং নানাভাবে চেষ্টা করছে। সম্প্রতি বুয়েটের ছাত্র ইমতিয়াজ রাব্বির সহায়তায় মধ্যরাতে ক্যাম্পাসে প্রবেশ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিসহ বেশকিছু নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে এবং ইমতিয়াজ রাব্বিসহ কয়েকজনের বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ইমতিয়াজ রাব্বিকে তার হল থেকে বহিষ্কার করা হয়।

পরে ইমতিয়াজ হোসেন রাব্বির রিটের প্রেক্ষিতে যে বিজ্ঞপ্তির মাধ্যমে বুয়েট ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল সেটি স্থগিত করেন হাইকোর্ট। ফলে আইনজীবীদের মতে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আর বাধা নেই।

এসকে/ আই.কে.জে

বুয়েট ছাত্র ইমতিয়াজ হোসেন রাব্বি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250