বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশে ২০০৯ সালের ৬ই জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট সময়ের মধ্যে করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ইতিমধ্যে সুপারিশ করা মামলাগুলোর তালিকা আগামী কয়েক দিনের মধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

আজ রোববার (২৭শে এপ্রিল) সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১২তম সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় আরও ৫১৭টি মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করা হয়। এর মাধ্যমে গত চার মাসে এ কমিটি মোট ৮ হাজার ৮৩২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে আসামি করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৫ লাখ নেতাকর্মী এসব মামলার আসামি ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে মামলা প্রত্যাহারের জন্য সরাসরি আবেদন করা যাচ্ছে। এ ছাড়া solicitor.lawjusticediv.gov.bd ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। 

কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মামলার এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফায়েড কপি’ সংগ্রহে সমস্যা হলে মামলা প্রত্যাহারের দরখাস্তের সঙ্গে এজাহার ও অভিযোগপত্রের সার্টিফায়েড ফটোকপিও দাখিল করা যাবে।

এইচ.এস/

রাজনৈতিক মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250