শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

শান্ত-বিহীন বাংলাদেশ একাদশ যেমন হবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অপেক্ষা ছিল এমআরআই রিপোর্টের জন্য। সেই রিপোর্ট অবশ্য বাংলাদেশ ক্রিকেটকে কোনো সুখবর এনে দিতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই নামতে হচ্ছে টাইগারদের। 

দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ফিল্ডিংয়ের বড় একটা সময় মাঠে নামতে পারেননি। এর মধ্যেই মুশফিকুর রহিম ছিটকে গেছেন চোটের জন্য। বলতে গেলে বাংলাদেশের স্কোয়াড এখন নেমে গেছে ১৩ জনে। শান্তর ইনজুরির পর দলে ব্যাক আপ ব্যাটার বলতে আপাতত জাকির হাসান।

অবশ্য গত ম্যাচে শান্তর বিকল্প হিসেবে ফিল্ডিং করতে নেমে তিনিও চোট পেয়েছেন, তবে সেটা গুরুতর নয়। শান্ত না থাকায় তিনিই জায়গা পেতে পারেন মূল একাদশে। তবে সেক্ষেত্রে দলের কম্বিনেশন নিয়ে কিছুটা ভাবতে হবে। 

আরো পড়ুন : দেড় মাস পর হারের স্বাদ পেলো বার্সা

শান্ত না থাকলে দলের টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে জাকির এলে তিনি শান্তর জায়গায় নামতে পারেন। এছাড়া বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা বেশ কম। এই ম্যাচেও বাংলাদেশ খেলবে তিন পেসার আর এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। স্পিনার হিসেবে গত ম্যাচে বেশ ভালোই করেছিলেন নাসুম। আজও তাকেই দেখা যাবে। আর অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে মেহেদী হাসান মিরাজকে। 

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হোসেন, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এস/ আই.কে.জে/

টাইগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250